খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় নানাবাড়ির পুকুরে ডুবে সাইমন ফকির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের অর্জুনা বলদ্বনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন নড়াইল জেলার কালিয়া উপজেলার কুঞ্জপুর গ্রামের রিপন ফকিরের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সবাই একসঙ্গে খাবার খেয়ে বিশ্রামে যান। সে সময় সাইমন খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় শিশুটির পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.