দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার মাদক ও নিষিদ্ধ কার্টে জাল উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ১২.৪৫ টাায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৩০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোল্টির মোড় নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১১০ কেজি নিষিদ্ধ করেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা। অপরদিকে একইদিন রাত আনুমানিক ১১.৫০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মারার পাড়া মাঠে নায়েক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান চালায়।
অভিযানে ডিগ্রিরচর এলাকার মো. আবুল মাঝির ছেলে মো. আলম (২৮) কে ভারতীয় ১৪৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মুল্য ৫৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও কারেন্ট জালের সিজার মূল্য ৪লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.