শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলাব থানা পুলিশ পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে।
জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এর কঠোর নির্দেশনায় শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর একটি টিম রায়পুরা থানার জিরাহী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কাউসার মিয়া ওরফে সাকিল (২৩), পিতা হাছন আলী, সাং রাজবাড়ী, থানা রায়পুরা, জেলা নরসিংদীকে আটক করে।
অপরদিকে, বেলাব থানা পুলিশের একটি টিম একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দড়িকান্দি বাসস্ট্যান্ডের পাশে মায়ের দোয়া বডি বিল্ডার্স গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মান্নান মিয়া (২৮), পিতা মৃত লেদু মিয়া, সাং নারায়নপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করে।
উভয় ঘটনায় পৃথক দুটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.