ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর নির্বাচনে ঝালকাঠিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন। এ উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক এবং ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে ভোট কাটতে দেয়া হবেনা। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে সে পাল্লাই ভারি হবে। মাঠে মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বচিত করবে।

