ফেনী প্রতিনিধি
তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তিসহ সব ধরনের ক্ষতিকর নেশা থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করে তুলতে ফেনীর সোনাগাজীতে প্রথমবারের মতো ‘টার্ফ এক্স মিনি ইন্ডোর স্টেডিয়াম’-এর শুভ উদ্বোধন হয়েছে।
২৪ অক্টোবর (শুক্রবার) রাতে সোনাগাজী হাসপাতালের পূর্ব পাশে স্টেডিয়ামটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। স্টেডিয়ামের সিইও মাইনুল ইসলাম বিরাগের সভাপতিত্বে এবং মো. সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডিয়াম পরিচালনা পর্ষদের উপদেষ্টা আরিফুল ইসলাম বাবর, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নান, সাংবাদিক বাহার উল্লাহ বাহার, এস. এন. আফছার, আলমগীর হোসেন, ছালাহ উদ্দিন মিস্টার, শাহাদাত হোসেন সজিব, বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দিন দিন খেলাধুলার মাঠ কমে যাচ্ছে। পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় কিশোর ও যুবকরা কিশোর অপরাধ এবং মাদকাসক্তির দিকে ঝুঁকছেন। এ অবস্থায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। প্রতি ঘণ্টায় খেলার জন্য ২,৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.