Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

খাগড়াছড়ি প্রতিনিধি 
অক্টোবর ২৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর খাগড়াছড়ি সদরের এক ত্রিপুরা কিশোরী মাটিরাঙ্গায় খালাতো বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। রাত ১১টার দিকে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা কালী মন্দিরে খালার সঙ্গে পূজা দেখতে যায় ওই কিশোরী। এ সময় মামলার তিন নম্বর আসামি ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও চার নম্বর আসামি রিমন ত্রিপুরার (২২) সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়।
পরে কৌশলে তারা ভাড়ায় মোটরসাইকেলচালক ও মামলার প্রধান আসামি রনি বিকাশ ত্রিপুরার (৩২) মোটরসাইকেল নিয়ে রিমনসহ ভুক্তভোগীকে ভারতের সীমান্তবর্তী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তারা ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করার সময় মোটরসাইকেলের মালিক রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রনি ডেটলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ভুক্তভোগীকে মোটরসাইকেলে বসিয়ে সুমনসহ রামগড় সীমান্তসংলগ্ন ধলিয়া ব্রিজের উত্তর পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করে।

এ সময় স্থানীয় লোকজন দেখতে পান, সুমন ত্রিপুরা ভুক্তভোগীকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এবং রনি মোটরসাইকেল নিয়ে মন্দিরে ফিরে আসছে। ভুক্তভোগীর খালা তাকে খুঁজে না পেয়ে মন্দির কমিটিকে জানান, পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। রনির দেওয়া তথ্যে তারা ঘটনাস্থলের পাশের রাস্তা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গত দুদিনে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আদালতে হাজির করলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া রিমন ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তারাও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।