Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিএনপি নেতা হেলাল নারীদের এগিয়ে আসার আহ্বান জানালেন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলা মহিলা দলের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এক উজ্জীবনমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নারী শক্তির সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে।

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে। মানুষ তার মৌলিক অধিকার হারিয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে নারীদের এগিয়ে আসতে হবে। তেরখাদার নারীরা অতীতেও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবারও তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রথম সারিতে থাকবেন।”

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন শুধু একটি ভোটের প্রতিযোগিতা নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। নারীর শক্তি ও সাহসই এই আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা সুলতানা এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী।

সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, এনামুল হক সজল, আব্দুস সালাম মল্লিক, মোল্লা সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান লোটাস, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদার, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, আজিজুর রহমান আজিবর, মিল্টন হোসেন মুন্সী, এস কে নাসির আহমেদ, আবুল হোসেন বাবু মোল্লা, আবুল বাশার, সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, ইমদাদুল শেখ, ফেরদাউস মেম্বার, গোলাম মোস্তফা ভুট্টো, আলমগীর হোসেন, পলাশ মেম্বার, জামাল বিশ্বাস, সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, রাজু চৌধুরী, সাবু মোল্লা, সাব্বির আহমেদ টগর, ইয়ামিন শেখ, বীথি বেগম, রুপালি বেগম, লাকি বেগম, আঙ্গুরা বেগম এবং উর্মি বেগম।

সমাবেশে বক্তারা বলেন, “নারী সমাজ জাগ্রত হলে অন্যায়ের শিকল ভাঙতে সময় লাগে না। তেরখাদার প্রতিটি গ্রামে বিএনপি ও মহিলা দল সংগঠিতভাবে কাজ করছে। আগামী আন্দোলনে নারীরাই হবে পরিবর্তনের অগ্রদূত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।