নাইম উদ্দিন আকন পিরোজপুর প্রতিনিধি
গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলার উদ্যোগে "বৈষম্য, দুর্নীতি ও অন্যায়"র প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ সভাপতি আফজাল হুসাইন লাভলু, মো: শাহদাত হোসেন, যুগ্ন সম্পাদক মো: নুরউদ্দিন, তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান , দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে প্রশ্ন ও বক্তব্য রাখেন- খালিদ আবু, খেলাফত হোসেন খসরু, কবির হোসাইন।
সভায় পিরোজপুর জেলায় এডিবি বরাদ্দ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ১৩ কোটির তীব্র প্রতিবাদ জানানো হয়; পাশাপাশি বিগত দিনে লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন ও তাদের আইনের আওতায় আনার দাবী করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.