নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় যে, গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধবকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল শেখের ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে তার দাদা আনোয়ার শেখের চায়ের দোকানের পাশে অবস্থিত অটো গ্যারেজের পিছনের বাথরুমে নিয়ে একই গ্রামের মৃত মতিয়ার শেখের ছেলে আরমান শেখ তাকে ধর্ষণ করে।
পরে অসুস্থ অবস্থায় বিকালে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী শিশুর পিতা কামরুল শেখ কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নং–১১, তারিখ: ২৪-১০-২০২৫, ধারা–৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ জানান, অভিযোগের পরপরই কচুয়া থানা পুলিশ অভিযুক্ত আরমান শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। আজ আইনি প্রক্রিয়ায় জন্য বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.