নাহিদুজ্জামান শয়ন, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগার আয়োজিত “উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।
এই ফুটবল খেলা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ ও বিজিএমই মিরপুর (কুষ্টিয়া) একাদশ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে সমান তালে লড়লেও ফলাফল আসে ২–২ গোলে ড্র। পরে ট্রাইবেকারে চুয়াডাঙ্গা একাদশের খেলোয়াড়রা নিখুঁতভাবে চারটি শটেই গোল করতে সক্ষম হন। অন্যদিকে বিজিএমই মিরপুর একাদশ তিনটি শটের মধ্যে মাত্র একটি গোল করতে পারে।
এতে ট্রাইবেকারের ৪–১ ব্যবধানে জয়ী হয় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ এবং টুর্নামেন্টে শুভ সূচনা করে তারা
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.