শান্ত বণিক, নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার একদুরিয়া ইউনিয়নের কোচের চর কামরুল মোল্লা নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান। এ সময় চিকিৎসকের স্যাম্পল বিক্রির জন্য নয় এমন ঔষধ বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর বিভিন্ন ধারায় দুই ফার্মেসিকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী পুলিশ লাইন্সের একটি টিম।
প্রসঙ্গত, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.