ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজন্যে দিবসটি পালিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন ও রিপোটার্স ইউনিটির সেক্রেটারি তাসলিম উদ্দিন।
বিভিন্ন সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন দুর্গাচরন দাস, আলী হোসেন, শাহিদুর রহমান ও মোঃ সাজিদ খা। অনুষ্ঠানে সমবায় ব্যবস্থার গুরুত্ব ও সম্প্রদায়ের উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.