বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার সময় মনির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় মনির হোসনকে আটক করেন।
আটককৃত মনির হোসেন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের নাফিকুল ইসলামের ছেলে। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ মনির হোসেনকে আটক করেন।
আটকের পর তার মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান , আটককৃত মনির হোসেনকে শনিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাই জুয়ারিদের হুঁশিয়ারি করে দেন ওসি শাকের আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.