Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগের অবসান

নোয়াখালী প্রতিনিধি 
নভেম্বর ২, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এতে প্রায় ছয় হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে।

রোববার (২ নভেম্বর) সকালে নতুন সেতুটি উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য যাতায়াত উন্মুক্ত করা হয়।

নির্মিত ও সংস্কারকৃত কাঠের সেতু দুটি চানন্দী ইউনিয়নের মৌলভী গ্রাম ও আলামিন গ্রামে অবস্থিত। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০ থেকে ৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। ইট, সিমেন্ট ও রডের তৈরি পিলারের ওপর কাঠের ফালি ও মোটা তক্তা ব্যবহার করে সেতুগুলো নির্মাণ করা হয়েছে। ফলে এখন সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও মালবাহী যান সহজেই চলাচল করতে পারবে।

চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে চানন্দী খালের ওপর কোনো ব্রিজ না থাকায় মৌলভী গ্রামের মানুষ চরম ভোগান্তিতে ছিল। জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবির পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব বিষয়টি জেনে নিজ উদ্যোগে একটি সেতু নির্মাণ ও আরেকটি সংস্কার করে দেন। এতে এলাকার মানুষের বহু বছরের কষ্ট লাঘব হয়েছে।”

চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “মৌলভী ও আলামিন গ্রাম আওয়ামী লীগ আমলে অবহেলিত ছিল। প্রতিদিন মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতো। বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবের উদ্যোগে কাঠের সেতু হওয়ায় এখন নিরাপদে যাতায়াত করা যাচ্ছে। এটি ছিল স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।”

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে আমি নিজ উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করি। এখন এলাকার মানুষের চলাচল সহজ ও নিরাপদ হয়েছে—এটাই আমার বড় তৃপ্তি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”

স্থানীয়দের মতে, এই সেতু নির্মাণের ফলে মৌলভী ও আলামিন গ্রামের প্রায় ৬ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।