Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়া উপজেলার নবম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ২, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দিমা ইসলাম (১৪) নামে নবম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ দিমা ইসলাম উপজেলার বাঁকা গ্রামের শিকদার শরিফুল ইসলামের মেয়ে। এঘটনায় গত ৩১অক্টোবর দিমার বাবা শিকদার শরিফুল ইসলাম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজের পরিবার ও সাধারণ জিডি সূত্রে জানা গেছে, গত ৩০অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে দিমা ইসলাম বাঁকা গ্রামের নিজ বাড়ি থেকে পিয়ারী মংকর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়িতে ফেরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও স্কুলছাত্রীর কোন সন্ধান মেলেনি। পরে দিমার বাবা শিকদার শরিফুল ইসলাম গত শুক্রবার কালিয়া থানায় মেয়ের সন্ধান চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

দিমার মা নিলুফা বেগম বলেন,আমার মেয়ে খুবই সহজ-সরল। সে দিন স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, তারপর থেকে আর ফিরে আসেনি। আমরা খুব চিন্তায় আছি।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন রোববার(২নভেম্বর) সকালে বলেন, নিখোঁজের বিষয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।