চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীতে গোসল করতে নেমে ২ জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারা হলেন, উপজেলার থানাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭) ও একই গ্রামের ইসরাফিল হকের ছেলে রিহান ইসলাম (১৭)। মাহিদ ও রিহান উভয়ই সদ্য ২০২৫ সালে এস.এস.সি পাশ করেছেন। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে বড়াল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবল খেলা শেষ করে দুপুর ১টার দিকে মাহিদ ও রিহানসহ ১০/১২ জন বাড়ীর পাশে বড়াল নদীতে গোসল করতে যায়। এমন সময় সকলের মাঝ থেকে ২ জন ছাত্র বড়ালের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষন খোজাখুজি করেও তাদের না পাওয়ায় সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় বিকেল সাড়ে ৪ টায় দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেই মৃত ঘোষনা করেন।
এ দিকে একই গ্রামের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাহিদ ও রিহানের পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। ডুবে যাওয়ার খবরে মাহিদের পিতা সাজ্জাদ হার্ট স্টক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত মাহিদের মা ও রিহানের মা।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যূ মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.