নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক”—এই স্লোগানকে সামনে রেখে কচুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজান, রুবেলসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
একইদিন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কচুয়া উপজেলার মধ্য খলিশাখালী হরিসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন ঘোষ এবং সঞ্চালনা করেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও সেখ হুমায়ুন কবির।
এছাড়াও যুবদল নেতা মো. মহিউদ্দিন, এমদাদুল হক মাসুদ, শেখ সুজান, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, রাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ উপস্থিত দর্শকদের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.