জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর- ৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় এডভোটেক শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নামও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। জামালপুর সদর-৫ আসন ১টি প্রথম শ্রেণীর পৌরসভা, সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে প্রার্থী ঘোষণা করায় জামালপুর সদর আসনের দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে ।
বিগত ১৬ বছর ধরে জামালপুরে শাহ ওয়ারেছ আলী মামুন জামালপুর পৌরসভার দুই বার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র ছিলেন, একবার ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তৃণমূল বিএনপির দুর্দিনের পাশে থাকায় তিনি সবার কাছে জন প্রিয় নেতা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.