মোঃ মোকাররম হোসাইন,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো গোলাম মোস্তফার নেতাকর্মীরা পূর্ণ গোপিনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.