মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নদী ভাঙ্গনে ঘরবাড়ী হারিয়ে সর্বশান্ত হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। মঙ্গলবার (৩১ শে আগস্ট) উপজেলার বড় কালিয়া, বাহিরডাঙ্গা ও দেবীপুর গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং নদী ভাঙ্গনরোধে প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রধান উজ্জ্বল সেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য লোবান শেখ সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দূর্ভোগ দূরীকরণে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে কাজ করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.