স্টাফ রিপোর্টার, ভোলা
‘স্বপ্ন নয়, ভোলা-বরিশাল সেতু আমাদের অধিকার’—এ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে বৃহস্পতিবার ভোলা-বরিশাল সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে লালমোহন হাই স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে মানববন্ধনে রূপ নেয়। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি ভোলা জেলার মানুষের ন্যায্য অধিকার। সেতুটি নির্মিত হলে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও পর্যটনসহ প্রতিটি খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.