ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকা নামক স্থানে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলাম হোসেন( ১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে বন্ধুর সাথে মোটরসাইকেলে চরে যাওয়ার সময় আসলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়।এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান মোটরসাইকেল থেকে পরে আসলাম নামের এক কিশোর মারা গেছে । পরিবার থেকে কোন অভিযোগ না থাকাই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.