টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াবো না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।
শুক্রবার বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে একথা বলেন তিনি।
পদত্যাগকারী ফজর আলী (২৫) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াবো না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.