প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ৯:৪২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে পঞ্চগড় জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পঞ্চগড় জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সদস্য সচিব মোঃ নুরুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সদস্য জাফর ইকবাল, টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, কাউন্সিলর আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.