যশোর প্রতিনিধি
খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে যশোর ধর্মতলা রেলক্রসিং এলাকায়। তবে, যুবকের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে যাওয়া নকশী কাঁথা মেইল ট্রেনটি যশোর অতিক্রমকালে আনুমানিক ৩০ বছর বয়সি পুরুষ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে তিনি মৃতদেহটি উদ্ধার করেন। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও কোনো পরিচয় মেলেনি। সিআইডির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.