পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের জন্য এক দিনের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ ইউনিট অফিস পঞ্চগড়ের হলরুমে আয়োজন করা হয়।
আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ ও সামসউদ্দীন চৌধুরী কালাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রোগ্রামের কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মো. আতিকুর রহমান আতিক ও সিএম নার্গিস বেগম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতার মূলনীতি ও নীতি শাস্ত্র, তথ্য সংগ্রহ ও যাচাই, সংবাদ লেখা ও সম্পাদনা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য অধিকার আইনসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ২৫ জন যুব ফোরাম সদস্য অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.