নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে চোরাই পথে আনা ভারতীয় শুল্কবিহীন বিপুল পরিমাণ প্রসাধনী ও চা-পাতাসহ একটি কভার ভ্যান জব্দ করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ছোট কভার ভ্যানটিতে করে অবৈধভাবে আনা হচ্ছিল—নিভিয়া বড় ক্রিম: ৬ বস্তা (২,৩০৪ পিস),নিভিয়া ছোট ক্রিম: ৪ বস্তা (২,৪০০ পিস),নিভিয়া লোশন: ১৪ বস্তা (৩,০২৪ পিস),বেটনোভেট ক্রিম: ৮ বস্তা (৮,৯৬০ পিস),চা পাতা: ১০ বস্তা (২৪০ কেজি)।
অভিযান শেষে কভার ভ্যানটি জব্দ করা হয় এবং চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে শিবপুর মডেল থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.