শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় জাল টাকা লেনদেনের অভিযোগে র্যাব–১২ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের কাছ থেকে এক হাজার টাকার ১৫৭টি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার নায়েব আলী (৪২) ও এনামুল হক (২৯) এবং রাজশাহীর তানোর উপজেলার রফিকুল ইসলাম (৪২)।
র্যাব জানায়, স্থানীয় যুবক ফারুক হোসেনের ফেসবুক পোস্টে পাথর বিক্রির বিজ্ঞাপনের সুযোগ নিয়ে চক্রটি তার সঙ্গে যোগাযোগ করে। সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেয়ে র্যাব–১২ শেরপুর থানার সহযোগিতায় অভিযানে তিনজনকে আটক করে। অভিযানে তাঁদের কাছ থেকে জাল নোটের পাশাপাশি নগদ টাকা, তিনটি ছোট পাথর ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা সরবরাহের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.