রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ থেকে দীনেশ কুমার দাশ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
স্থানীয়রা রোববার (৩০ নভেম্বর ) নদীতে ভাসতে থাকা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দীনেশ কুমার দাশ উপজেলার পুরাইকাটি গ্রামের গৌরপদ দাশের ছেলে।
পাইকগাছা থানার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, গত ২৬ নভেম্বর বোয়ালিয়া ব্রিজ এলাকা থেকে দীনেশ দাশ নিখোঁজ হন। এরপর তার পিতা গৌরপদ দাশ বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, “প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ড বা অন্য কোনো অসামঞ্জস্যতা আছে কিনা তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.