মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হাই।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, জুলফিক্কার আলী ভুট্ট, একে আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইয়ুব হোসেন, মিজানুর রহমান, সাইদুর রহমান, পৌর আহবায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, সদস্য সচিব জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামানসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে নেতারা খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.