খুলনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের টিএনটি চত্বরে নেতাকর্মীদের অংশগ্রহণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলকে ঘিরে দুপুর থেকেই স্থানীয় নেতাকর্মীদের সমাগম দেখা যায়। সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা জানিয়ে মোনাজাত করা হয়।
আহ্বায়ক সোহাগ মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মল্লিক, এনামুল কবির, রবিউল ইসলাম, গোলাম রসুল ও শরিফুল ইসলাম।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসাদ চৌধুরী, আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ টগর, যুগ্ম–আহ্বায়ক সাব্বির হোসেন লিমন, মেহেদী চৌধুরী, নুর ইসলাম আহাদ, ভুইয়া দিদারুল ইসলাম, মারুফ হাসান ও রাশিদুল ইসলাম।
মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।
নেতারা বলেন, “গণতন্ত্রের মা” খ্যাত বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক পথচলার জন্য অপরিহার্য। তার সুস্থতার জন্য তারা দেশবাসীর দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.