ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (৩.১২.২৫) সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার আসামি আলম মণ্ডল বাগেরহাটে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভসহ কয়েকজন মিলে মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ঘটনার পর রাতেই নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.