আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,,রাজিউন)। আহাদ আলী গাজীর বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ার বিশ্বাসবাড়ি পূর্বপাড়া গ্রামে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২.১২.২৫) তার বড় মেয়ের শ্যামনগরস্থ বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। বুধবার দুপুরে যোহরের নামাজের পূর্বে আহাদ আলীর পারুলিয়াস্থ বাড়িতে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.