Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে ১৭ জনকে হুইলচেয়ার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জনের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এখনও নানা ভুল ধারণা থাকলেও তারা নিজেদের দক্ষতা, মেধা ও সামর্থ্য দিয়ে দেশ-সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের আরও এগিয়ে যেতে সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; সঠিক সুযোগ-সুবিধা দিলে তারাও জাতি ও সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম। এজন্য প্রয়োজন আমাদের মনোভাবের ইতিবাচক পরিবর্তন এবং সহায়তার হাত প্রসারিত করা।”

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিকূলতার মধ্যেও পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাঈদা ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।