বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ম্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী খাদিজা আফরিন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্য নগর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন খাদিজা আফরিন। এসময় তার বাবা খোকা মিয়া ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে খাদিজা আফরিন বলেন, সূর্য নগর পূর্ব পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে জান্নাতুল সিয়ামের সঙ্গে দেড় বছর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে দুজনের সম্মতিতে গত ১৯ অক্টোবর আমাদের বিয়ে হয়।
বিয়ের পর আমার স্বামী সিয়াম আমাকে ২৯ অক্টোবর তার বাড়িতে আমাকে নিয়ে যান। কিন্তু আমার শ্বশুর আমাকে মেনে না নিয়ে মারধর করে তার বাড়ি থেকে বের করে দেন এবং আমার স্বামীকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। বর্তমানে আমার স্বামী আমার খোঁজ খবর না নেওয়ায় আমি অসহায় অবস্থায় রয়েছি।
আমি স্বামীর অধিকার পাচ্ছি না। আমার জীবন ধ্বংসের মুখে। তাই প্রশাসনের কাছে আমার স্বামীর অধিকার ফিরে পেতে হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.