মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ ( জামালপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর -৩ আসন মেলান্দহ - মাদারগঞ্জের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গোটা দেশের মানুষ এখন তাকিয়ে আছে এভারকেয়ার হাসপাতালের দিকে ।
যেখানে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন । দলমত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ তাদের দোয়ায় মহান আল্লাহর কাছে দেশ ও জণগণের স্বার্থে আজীবন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।
সকল মানুষ সমস্বরে বলছেন,দেশের প্রয়োজনে সুস্থ হয়ে প্রিয় নেত্রী আবারো দেশ ও জনগণের খেদমতে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মেলান্দহ উপজেলার ইউনিয়ন পর্যায়ে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল এ আশাবাদ ব্যক্ত করেছেন ।তনি বলেন দলমতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসী মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, নিশ্চয়ই মহান আল্লাহ দেশবাসীর দোয়া কবুল করবেন ।
তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ।
মাহমুদপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন , যুগ্ম-সম্পাদক রুনু তালুকদার ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্হানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক আলেম উলামা মাশায়েখগণ । দোয়া পরিচালনা করেন মাহমুদপুর বাজার মসজিদের পেশ ইমাম ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.