স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর)দুপুর ২টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীর কবরস্থানের পাশের চিত্রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীর কবরস্থান সংলগ্ন চিত্রা নদীর তীরে অজ্ঞাত একটি মরদেহ দেখে স্থানীয় কয়েকজন জেলে। পওে স্থানীয় লোকজন কালিয়া পুলিশ খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি একজন নারীর যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তবে নদীর স্রোতে মরদেহটি ভেঁসে এসেছে বলে ধারণা করছে পুলিশ। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাধা অবস্থায় ছিলো বলে জানায় পুলিশ।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.