রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা ও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব সাবু মোল্লা। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মো. বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, আজিজুর রহমান আজিবর, গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, এস কে নাসির আহমেদ, আবুল হোসেন বাবু মোল্লা, হাসিবুর রহমান, জাফর চৌধুরী, সফিউল্লাহ, কামরুল ইসলাম, উজ্জল চৌধুরী, তৌহিদুল চৌধুরী, আশরাফ হোসেন, মাতুল ইসলামসহ উপজেলা কৃষক দল, বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. হাফিজ শেখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.