রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত আসনগুলোর মধ্যে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) গুরুত্বপূর্ণ একটি এলাকা। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দীর্ঘদিনের নেতৃস্থানীয় রাজনীতিক আমির এজাজ খান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করার কথা জানিয়েছিল। এরপর ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করছে দলটি। নির্বাচনকে ঘিরে জোট সমন্বয়, মাঠপর্যায়ের প্রতিক্রিয়া ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি—এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমির এজাজ খানের ঘোষণা আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.