শামীম শেখ , গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয় আক্কাস আলী হাই স্কুলের পেছনে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে দুটি ভেকুর ব্যাটারী জব্দ সহ ভেকু বিকল করেছে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী কলাবাগান এলাকায় এসিল্যান্ড এ অভিযান চালায়। তবে এ সময় কাউকে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ করতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ব্যাটারীগুলোর মালিকেরা আসলে তাদেরকে মোটা অংকের আর্থিক জরিমানা করা হবে।
এসিল্যান্ড আরো জানান, প্রশাসনের অনুমতি ছাড়া উপজেলার কোথা থেকেও দিন বা রাতে মাটি বা বালু কেটে বিক্রি ও পরিবহন করা যাবে না।
উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে দিনের পরিবর্তে সন্ধ্যার পর থেকে ড্রেজার ও ভেকু দিয়ে ভোর রাত পর্যন্ত চলছে মাটি কেটে চলেছে বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের জেল জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু জব্দ করেও এ মাটি কাটা থামানো যাচ্ছে না।
এর আগে গত রবিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের সামনের মহাসড়ক থেকে দুটি মাটি বোঝাই ড্রাম ট্রাক জব্দ করে তাদেরকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.