মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজার সংলগ্ন আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৩৫তম বার্ষিক মতুয়া সম্মেলন ও হরিসভা। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত চলে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হরিচাঁন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী কানু সরকারের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় পুণ্যার্থীদের মিলনমেলা। বিভিন্ন স্থান থেকে মন্দির প্রাঙ্গণে ছুটে আসেন নারী-পুরুষ ভক্ত, পূজারী ও মতুয়া সম্প্রদায়ের দল। তাদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত ও আধ্যাত্মিক পরিবেশে।
ভক্তদের কেউ বলেন, “প্রতিটি সম্মেলন আমাদের ভক্তির শক্তিকে আরও জাগিয়ে তোলে।” আবার কেউ জানান, “এই মিলনমেলা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
সম্মেলন সম্পর্কে আয়োজক শ্রী কানু সরকার বলেন, “প্রতিবছরের মতো এবারও ভক্তদের আগমনে মন্দির এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে।”
হরিসভার কীর্তন, ভক্তসঙ্গ, ধর্মীয় আলোচনা, সান্ধ্য পূজাসহ নানা আয়োজন ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে অপূর্ব আধ্যাত্মিক আবহ। ভক্তদের উৎসাহ ও অংশগ্রহণে ৩৫তম বার্ষিক মতুয়া সম্মেলন রূপ নেয় এক মহামিলনোৎসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.