স্টাফ রিপোর্টার,নড়াইল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপি’র ধানের শীষের মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।
এ আসনে মনিরুল ইসলাম ছাড়াও অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। এর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।
গত (৩নভেম্বর) সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন নড়াইল-২ আসনের মনোনয় হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.