Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ভোক্তা অধিকারে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা ও তেরখাদা বাজারে ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৃহস্পতিবার ব্যাপক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মাহমুদ হাসানসহ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে বাজারের বেকারি, কসমেটিকস, মাংসের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন ও সরকারি নির্ধারিত দামে বিক্রি—এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয় এবং মূল্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কড়া সতর্কবার্তা প্রদান করা হয়।

তদারকিতে অনিয়মের কারণে কাটেঙ্গা বাজারের আর এস কসমেটিকস, বিসমিল্লাহ কসমেটিকস, বধূবরণ কসমেটিক্স মফিজ স্টোর, ইমাম স্টোর, আলিমুল কসমেটিকস, একতা মিট শপ ও হেদায়েত কসমেটিক—এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। একইসঙ্গে তেরখাদা বাজারের ভাই ভাই বেকারিকেও জরিমানা গুনতে হয়। এছাড়া বিভিন্ন দোকান থেকে বিএসটিআই অনুমোদনবিহীন, ভেজাল ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কসমেটিকস জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিতভাবেই বাজার তদারকি করা হবে। কোনো ব্যবসায়ী সরকারি মূল্যবিধি অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, এই ধরনের নিয়মিত অভিযান বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের জন্য স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।