Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাছ কিনতে যাওয়ার পথে ছিনতাইকারীদের হাতে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গৌড়দিয়া এলাকায় ছিনতাইকারীদের হাতে উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ী নির্মমভাবে নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে কালীতলা ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তার ৩ বছরের এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উৎপল সরকার ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুর বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া কালীতলা ব্রীজ এলাকায় পৌঁছালে ৩–৪ জন ছিনতাইকারী অটোরিকশাযোগে এসে তাদের পথরোধ করে।

ছিনতাইকারীরা প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লার চোখ বেঁধে তাকে ব্রীজের রেলিংয়ের সাথে বেঁধে ফেলে। পরে উৎপলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।