Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীর খানখানাপুর ঈদগাহ কমপ্লেক্স জামে মসজিদ এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(৫ ডিসেম্বর)বাদ জুমা, এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, রাজবাড়ী পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি, গোয়ালন্দ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া।

এছাড়া জেলা-উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মানুষও। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।