Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে চার ডাকাত আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয়রা চার ডাকাত সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

এসময় আটককৃতদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানিয়েছেন-মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন।

এসময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জোমদ্দার ও তার ভাই তারেক জোমদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ, ও বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মন্ডলের ছেলে অশোক মন্ডল।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন- ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। এরইমধ্যে তাদের আটক করা হয়। আটককৃত তারেকের বিরুদ্ধে ৫টি, তসলিমের বিরুদ্ধে ২টি ও অশোকের বিরুদ্ধে ১ একটি করে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন- খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরবর্তীতে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানিয়েছেন- এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।