Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অর্ধশতাধিক ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে চাঁদের আলো ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বসে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানচালক ও পথচারীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ, চাঁদের আলো ফাউন্ডেশনের সদস্য মো. আবু রায়হান হাওলাদার, মো. রাতুল সরদার, মো. সুহিন মুন্সী ও রফিকুল ইসলাম সরদার।

চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিন চাঁদ বলেন, “চাঁদের আলো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে আমরা এই কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।