গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌরনদীতে মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপির আয়োজনে শুক্রবার বাদ জুম্মা টরকী বন্দর আদর্শ জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম মনিরুজ্জামান, আবুল হোসেন লাল্টু, মঞ্জুরুল আহসান মিলন, বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল মাঝি, কাজী মুরাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ গফুর, সদস্য মাসুদ হাওলাদার, মানিক মৃধা।
শেষে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হারুনী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.