ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকার সাভার এলাকার কুমারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা ও ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামী সাভারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র্যাব ক্যাম্প।
এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.