পলাশ (নরসিংদী) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “বেগম খালেদা জিয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নীতি ও আদর্শে অটল থেকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করে গেছেন। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবার কাছে সম্মানিত ও প্রিয়।”
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ে কোনো হিংসা বা প্রতিহিংসা নেই। তিনি আজীবন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী দেশপ্রেমিক নেত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা সকলের কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।”
আলোচনা সভায় ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এছাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাজী জাহিদ, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি ও কাউন্সিলর শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভুঁইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়া হিসেবে প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.